টিকটক ভিডিও বানাতে নিষেধ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

বগুড়ার ধুনটে টিকটক ভিডিও এবং প্রেম করতে নিষেধ করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১৪)। বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা। তিনি বলেন, সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টিকটক ও লাইকি ভিডিও তৈরিতে আসক্ত হয়ে পড়ে ওই ছাত্রী। জনপ্রিয়তা বাড়াতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। লেখাপড়া বাদ দিয়ে সবসময় টিকটক নিয়ে থাকতো। এ ছাড়া এলাকার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। পরিবারের লোকজন জেনে শাসন করে। পাশাপাশি তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছিল পরিবার। এসব নিয়ে বড় বোনের সঙ্গে ঝগড়া হয়। ক্ষোভ ও অভিমানে বুধবার রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক জহুরুল ইসলাম।

ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ওই স্কুলছাত্রী টিকটক ও লাইকিতে আসক্ত হয়ে পড়েছিল। পাশাপাশি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরিবারে তার বিয়ের কথাবার্তা চলছিল। এসব কারণে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পরিবার। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা থানায় অপমৃত্যু মামলা করেছেন।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি