দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৩ জুন ২০২৫, ১১:২৪আপডেট : ২৩ জুন ২০২৫, ১১:২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি অফিসের সামনের পুকুরপাড় থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত নজরুল গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইমানখান পাড়া গ্রামের মৃত সাহাজউদ্দিন বেপারীর ছেলে।

নজরুলের বড় ভাই এরশাদ বেপারী বলেন, তার ছোট ভাই দৌলতদিয়া যৌনপল্লিতে পান, সিগারেটের দোকান করে। নজরুল রবিবার সন্ধ্যায় বাড়ি আসে এবং রাত ১০-১১ টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে দোকানে যায়। এর মধ্যে রাতে কারও সঙ্গে কথা হয়নি। সকাল ৬টার দিকে শুনতে পাই, বাড়ির আনুমানিক ১২০ গজ দূরে তার রক্তাক্ত লাশ পড়ে আছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, সকালে আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন শেষ করেছি। নজরুলের শরীরে বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন রয়েছে। ধারণা করছি, রাত ১২টা থেকে ভোরের মধ্যে যেকোনও সময় এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। নজরুলের বিরুদ্ধে একটি মাদক ও একটি জুয়ার মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের