সেগুনবাগিচায় ক্যানসার আক্রান্ত বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৫, ২১:৩৭আপডেট : ২৩ জুন ২০২৫, ২১:৩৭

রাজধানীর শাহবাগ থানাধীন সেগুনবাগিচা এলাকায় ক্যানসারে আক্রান্ত এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ ওঠেছে। তার নাম হামিদা বেগম (৬০)। তিনি সাড়ে তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।

সোমবার (২৩ জুন) সকাল ৮টার দিকে নিজ বাসার শয়ন কক্ষে এ ঘটনা ঘটে। মৃতার স্বামীর নাম আনোয়ার হোসেন। তারা শাহবাগের তোপখানা রোডের নকশী টাওয়ারের একটি ফ্ল্যাটে স্থায়ীভাবে বসবাস করতেন।

হামিদা বেগমের ছেলে মীর আকীত হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে ক্যানসারের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। ব্যথা সহ্য করতে না পেরে সোমবার সকাল ৮টার দিকে ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন এবং দ্রুত শাহবাগ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশি সহায়তায় সকাল পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। বিষয়টি শাহবাগ থানা পুলিশ অবগত আছে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের