ইমো ব্যবহারকারীরাই তাদের টার্গেট ছিল

নাটোর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬

ফ্রি ভিডিও-অডিও কল অ্যাপ ইমো হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোরের র‍্যাব-৫। রবিবার (১৯ সেপ্টেম্বর) রাতব্যাপী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিরাজুল ইসলাম (৩০), ফজলুর রহমান (৩৬), নাজমুল (২০), মেহেদী হাসান রাজা (১৯), আবুল কালাম আজাদ (২১) ও আশিক আহমেদ (১৯)।

র‍্যাব-৫-এর কমান্ডার সানরিয়া চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতব্যাপী লালপুর উপজেলার  মহারাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪২টি সিম কার্ড ও ১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ বিষয়ে লালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, তারা ছিল সংঘবদ্ধ প্রতারক চক্র। আধুনিক প্রযুক্তিতে পারদর্শী। তাদের প্রধান টার্গেট ছিল প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ইমো ব্যবহারকারী। তারা দীর্ঘদিন থেকেই ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে দেশি-প্রবাসী ইমো ব্যবহারকারীদের আইডি হ্যাক করতো। পরবর্তী সময়ে ভুক্তভোগীদের পরিচিতদের কাছ থেকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো।

/এফআর/
সম্পর্কিত
সৌদি প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা
এক জেলায় প্রাথমিকের ৪৪৯ শিক্ষকের পদ শূন্য, সংকট কাটবে কবে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
সর্বশেষ খবর
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা