রামেকের করোনা ইউনিটে ২৬ দিনে ১৫০ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১২:২০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুই ও উপসর্গে দুই জন মারা গেছেন। এ নিয়ে রামেকের করোনা ইউনিটে চলতি মাসের ২৬ দিনে মোট ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেলো।

রবিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জের দুই এবং রাজশাহী ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন। ছাড়পত্র পেয়েছেন ২২ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ভর্তি ছিলেন ১১৪ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ২৪০টি।

তিনি আরও জানান, শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজশাহী জেলার মোট ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের। সংক্রমণের হার ৬ দশমিক ৯৭ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি