রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির তিন শীর্ষ নেতার জামিন

রাজশাহী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

রাষ্ট্রদ্রোহ মামলায় রাজশাহী বিএনপির শীর্ষ তিন নেতাকে জামিন দিয়েছেন আদালত। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতারা হলেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র, সংসদ সদস্য মিজানুর রহমান মিনু; রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। রবিবার দুপুরে তাদের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, দুপুর দেড়টার দিকে নগর বিএনপির তিন শীর্ষ নেতা মহানগর আদালতে আত্মসর্মপণ করেন। বিচারক উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং এই তিন নেতার বিরুদ্ধে রাজশাহী জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করে মহানগর আওয়ামী লীগ। জেলা প্রশাসক সেটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। এরপর গত ১৬ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাটি অনুমোদিত হয়ে আসে। ৩১ মার্চ রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলায় গত ২৬ আগস্ট উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন পান অভিযুক্তরা।

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম