পদ্মা নদীতে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৪ 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে। বুধবার দুপুর আড়াইটার দিকে পাঁকা ইউনিয়নের পদ্মা নদীর লক্ষ্মীপুর চর এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বী এবং শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। তবে কতজন নিখোঁজ সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে জীবিত অবস্থায় উদ্ধার করা ব্যক্তিদের মতে, এখনও পাঁচ থেকে আট জন নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন– পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফার বেগম (৬২) ও তার নাতনি মাইশা(৬), সদর উপজেলার নারায়ণপুর গ্রামের ফিটুর দুই শিশু সন্তান আয়েশা (৫) ও আসমাউল (৮)। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাকিব আলী রাব্বী বলেন, ‘উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে দুপুরে নৌকাটি অন্তত ৩০-৩৫ জন যাত্রী নিয়ে পদ্মার ওপারে পাঁকা ইউনিয়নের দশরশিয়া বাজার যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও প্রচণ্ড স্রোতের মধ্যে পড়ে ডুবে যায়।’

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহীর একটি ডুবুরিদল, থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিকালে উদ্ধার কাজ শুরু করা হয়। রাত ৮টা পর্যন্ত চার জনের মরদেহ এবং ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাত হয়ে যাওযায় বর্তমানে উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। আগামীকাল আবারও উদ্ধার কাজ শুরু হবে।   

/এমএএ/
সম্পর্কিত
নৌকা উল্টে এক শিশুর মৃত্যু, উদ্ধারে নেমে প্রাণ গেলো আরেকজনের
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
২৩ গরুসহ পদ্মা নদীতে ভেসে যাওয়া ব্যাপারী এখনও উদ্ধার হয়নি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম