রাজশাহীতে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সমাবেশ

রাজশাহী প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২২:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৮

রাজশাহীতে বিভিন্ন ব্যানারে পৃথকভাবে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) এ সমাবেশ করা হয়। সমাবেশে দেশে যেকোনও ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, উসকানিমূলক কর্মকাণ্ডসহ সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

দুপুরে নগরীর জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম রেজা নিউটন, শিল্পী মাঈশা মরিয়াম ও মীরা সুস্মিতা প্রমুখ। ‘পৃথিবীটা মানুষের হোক ধর্ম, থাকুক অন্তরে’, ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ সাম্প্রদায়িকতার ঠাঁই নেই’, ‘ধর্মান্ধতা নিপাত যাক’, ‘ধর্ম নিয়ে অশান্তি চাই না’ স্লোগান নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন শিক্ষার্থীরা।

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

এদিকে, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা বিনাশকারী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সিনেট ভবন চত্বরে রাবি শিক্ষক সমিতির আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক নেতারা বলেন, যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছিল সেদেশ এখন মৌলবাদী শক্তির উত্থানের কারণে সহিংস হচ্ছে। ধর্মকে পুঁজি করে সংগঠিত সব সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার করতে হবে। 

বেলা ১১টায় রাজশাহী কলেজের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী