অবরুদ্ধ রাখার পর শিক্ষক-কর্মকর্তাদের বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১১:৩১আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৩১

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কার চেয়ে দ্বিতীয় দফায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে রবিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টা থেকে রেজিস্ট্রার ও তদন্ত কমিটির প্রধানসহ ৩৩ জন শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাত ৩টার দিকে তাদেরকে বাড়ি পৌঁছে দেন।

সোমবার (২৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অন্যান্য শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে অবরুদ্ধ হওয়া ৫ সদস্যের তদন্ত কমিটির প্রধান ও রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আবু জাফর হোসাইন।

আবু জাফর হোসাইনবলেন, শিক্ষার্থীরা গতকাল বিকাল ৪টার দিকে অনশন ভাঙলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে তালা দিয়ে ভেতরে শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। তবে রাত ৩টার দিকে মানবিক কারণে আমরা সবাইকে মুক্ত করে দিয়েছি এবং ম্যাডাম ও নারী কর্মকর্তাদের বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। 

তিনি আরও বলেন, আমরা আপাতত অনশন-অবরোধ বাদ দিয়ে অবস্থান কর্মসূচি পালন করবো। তবে আন্দোলন স্থগিত করার কোনও সম্ভাবনা নেই।

‘চুল কেটে দেওয়া’ শিক্ষিকাকে বহিষ্কার না করায় শিক্ষার্থীর বিষপান

চুল কেটে দেওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ আমরা মোট ৩৩ জন শিক্ষক-কর্মকর্তা গতকাল বিকাল ৪টা থেকে একাডেমিক ভবনে অবরুদ্ধ হয়ে ছিলাম। তবে রাত ৩টার দিকে শিক্ষার্থীরা আমাদের ছেড়ে দেয় এবং বাসায় এসে পৌঁছে দিয়ে যায়।

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে শুক্রবার (২২ অক্টোবর) রাত ৮টা থেকে দ্বিতীয় দফায় আন্দোলন ও আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা। 

শুক্রবার বিকালে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে সিন্ডিকেট সভায় কোনও সিদ্ধান্ত না নেওয়ায় দ্বিতীয় দফায় আবারও অনশনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরের দিকে অনশনরত শিক্ষার্থীদের একজন আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

/এসএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি