সেই ইউপি সদস্যের স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ২২:৫৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ২২:৫৫

সরকারি চাল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ায় লুঙ্গি ফেলে পালানো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম শফির স্ত্রীর ডিলারশিপ বাতিল করেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে শফি মেম্বরের স্ত্রী উম্মে সালমার নামে থাকা সরকারি চাল বিতরণের ডিলারশিপ বাতিল করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য দেওয়া সরকারি চাল বুধবার (২০ অক্টোবর) রাতে অটোভ্যানে করে বড়হর ইউনিয়ন থেকে চুরি করে নিয়ে আসছিলেন ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি। এ সময় গোপনে খবর পেয়ে পৌর শহরের বাখুয়া ওয়াপদার মোড়ে স্থানীয় দুই সাংবাদিক ভ্যানটি আটকে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে শফিকুল ইসলাম শফি জনসম্মুখে পরনের লুঙ্গি ফেলে উলঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ ৫০০ কেজি সরকারি চাল এবং পালিয়ে যাওয়া ইউপি সদস্যের লুঙ্গি ও জুতা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চাল পাচারের ঘটনা প্রমাণিত হওয়ায় সোমবার দুপুরে শফি মেম্বরের স্ত্রী উম্মে সালমার ডিলারশিপ বাতিল করা হয়। 

উল্লাপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা নিয়ামুল হক জানান, সম্প্রতি হাতেনাতে ধরা পড়া শফি মেম্বরের চালের পাচার ঘটনা প্রমাণিত হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তার স্ত্রী সালমার নামে থাকা ডিলারশিপ বাতিল করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী