বিদ্যুৎ কর্মকর্তার বাইক ধরার পর ট্রাফিক অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন

পাবনা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৫:১৪ আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৫:১৪

পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎ বিভাগের (নেসকো) এক উপ-সহকারী প্রকৌশলীর মোটরসাইকেল আটক ও জরিমানার ঘটনার জেরে ট্রাফিক পুলিশ অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ৫টার দিকে ট্রাফিক আইনে মোটরসাইকেল আটক ও জরিমানার আধাঘণ্টার মধ্যে শহরের পোস্ট অফিস মোড় এলাকার ট্রাফিক পুলিশ অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ট্রাফিক সার্জেন্ট আজিজুল ইসলাম জানান, পোস্ট অফিস মোড়ে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চেকিং চলছিল। এ সময় একটি মোটরসাইকেল আটকিয়ে কাগজপত্র চাওয়া হয়। মোটরসাইকেলের কোনও কাগজ ও আরোহীর হেলমেট না থাকায় বিধি মোতাবেক তিন হাজার টাকা জরিমানা এবং মোটরসাইকেলটি আটক করা হয়। 

তিনি আরও জানান, বিকাল ৫টায় মামলার পর ৫টা ৩০ মিনিটে অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আটক মোটরসাইকেলের চালক ছিলেন ঈশ্বরদীর নেসকোর উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিঞা।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, পুলিশ সুপারের নির্দেশে ঈশ্বরদীতে ট্রাফিক কঠোরভাবে অভিযান পরিচালনা করছে। হেলমেট ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল পেলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। 

তিনি বলেন, বিলের টাকা সরকারি কোষাগার থেকে পরিশোধ হয়। বিদ্যুতের বিলের অর্থ বরাদ্দ আসার পর জরিমানা দিয়েই পরিশোধ হয়ে থাকে। ইতোপূর্বে একইভাবে বিল পরিশোধ হয়েছে। জরুরি গুরুত্বপূর্ণ পুলিশ বিভাগের একটি অফিসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

নেসকোর ঈশ্বরদীর নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর ঘটনা স্বীকার করে বলেন, যাদের বিল বাকি আছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে মোটরসাইকেল আটক ও জরিমানার ঘটনার সঙ্গে ট্রাফিক অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কোও সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিলো স্ত্রীর সঙ্গে শেষ কথা
নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা ‘বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, ফিরতে দেরি হবে’, এটাই ছিলো স্ত্রীর সঙ্গে শেষ কথা
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
আপত্তিকর ভিডিও ধারণ করে স্কুলছাত্রীদের ডিপফেক ছবি তৈরি: ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের কারাদণ্ড
ইউরোপের বিমানবন্দরের চেয়েও বেশি সুশৃঙ্খল
ইউরোপের বিমানবন্দরের চেয়েও বেশি সুশৃঙ্খল
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা