মধ্যরাতে দুর্বৃত্তের হামলায় আহত যুবকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২১, ১৮:৫০আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৫০

পাবনায় দুর্বৃত্তের হামলায় আহত যুবক সাব্বির রহমান (২২) মারা গেছেন। শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাব্বির রহমান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের পাইকেল গ্রামের বাবুল আক্তারের ছেলে।

নিহতের চাচা আলমাছ হোসেন বলেন, গত ২৩ অক্টোবর রাতে খাওয়া শেষে নিজ ঘরে শুয়েছিলেন সাব্বির। রাত ১০টার দিকে অজ্ঞাতনামা একজনের ডাকে ঘরের বাইরে যান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় তার বাইরে বের হন। এরপর বাড়ির পাশে সাব্বিরকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে সাব্বিরকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা গেছেন। সাব্বিরের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি চাচা আলমাছের।

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রাজশাহী মেডিক্যালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী