রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলা, কারাগারে ৩

রাজশাহী প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২১:৩৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৩৬

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (৩১ অক্টোবর) রাতে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

মামলার তিন আসামিকে গ্রেফতার করে সোমবার (০১ নভেম্বর) বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তারা হলেন নগরীর শিরোইল এলাকার ফারুক আহমেদ (৪৫), মঠপুকুর এলাকার রেজাউল করিম (৩২) ও বড়বনগ্রামের লিয়াকত (৪০)।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, মামলায় সাংবাদিকদের মারধর, ক্যামেরা ছিনতাই ও ভাঙচুরের চেষ্টা এবং দৈনিক সানশাইনের স্টার রিপোর্টার রাজু আহমেদকে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন দড়িখড়বোনা এলাকার রাজন, মোহনপুর বিদিরপুরের মাজহারুল ইসলাম চপল, কাজলা ধরমপুরের আফসারের ছেলে আল-আমিন হোসেন, মতিহার থানার অক্ট্রয় মোড়ের শাহীনুর রহমান সোনা, চারখুটার মোড় এলাকার আবু কাউসার মাখন, কুমারপাড়ার শামসুল ইসলাম, সুমন হোসেন, মোন্নাফের মোড়ের সুভাষ, উপ-শহরের হারুনুর রশিদ, টিকাপাড়ার সাগর নোমানী ও মোহনপুরের শাহীন সাগর। এ ছাড়া অজ্ঞাত ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার সকালে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে একটি মানববন্ধন থেকে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয়। এ সময় লাঞ্ছিত করা হয় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলামসহ চার সাংবাদিককে। এ ঘটনার প্রতিবাদে রাজশাহীর সাংবাদিকরা সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। আন্দোলনের মুখে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের