সৎ ও যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে: পলক

নাটোর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২১, ১৮:৩২আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৮:৩২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান। এজন্য এমন নেতা বা জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে যারা প্রকৃতপক্ষে সৎ, যোগ্য, মেধাবী, আদর্শিক, বিনয়ী ও কর্মী মূল্যায়নকারী। নির্বাচিত হওয়ার পর যাতে তারা জবাবদিহিতা করতে ইচ্ছুক হন। যারা চাকরি দেওয়ার জন্য ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ খায় এমন নেতা আওয়ামী লীগে দরকার নেই।’

সোমবার সকাল ১১টায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে পলক বলেন, ‘বিএনপি জোট সরকারের আমলে সিংড়াসহ সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর অত্যাচার নির্যাতন চলেছে। কিন্তু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বিএনপি-জামায়াতের অত্যাচার-নির্যাতনের জবাবে সারাদেশে চলছে উন্নয়ন। তারই ধারাবাহিকতায় সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ হিসেবে গড়তে নিরলস কাজ চলছে। এর অংশ হিসেবে স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ করার পাশাপাশি উপজেলায় ৩০০ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ‘ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে সারসহ শিক্ষার্থীদের বিনামূল্যে বই দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব চালু করা হচ্ছে। এ ছাড়া প্রযুক্তি খাতে আয় বাড়াতে সিংড়ায় হাইটেক পার্কের কাজ চলমান।’

প্রতিমন্ত্রী আসন্ন ইউপি নির্বাচনে সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক উপহার দেবেন, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যাতে নৌকা প্রতীককে বিজয়ী করা যায়। নিজ দলের মধ্যে কেউ বিদ্রোহী হয়ে সহিংসতা সৃষ্টি করলে তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন– সিংড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওদুদ মোল্লা ও আবদুর রাজ্জাক খান।

/এমএএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী