যুবলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন

রাজশাহী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ১৯:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৯:১৭

রাজশাহীর গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন—অসীম রেজা, মোস্তাক আহমেদ ওরফে মেজারা, শরীফ দুলাল ওরফে সেতু, জহির ও জহির। তাদের মধ্যে অসীম রেজা ও শরীফ দুলাল পলাতক। তাদের বাড়ি গোদাগাড়ী উপজেলার পালপুর ধরমপুর এলাকায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে আসামি হয় ৩৫ জন। মামলায় ৩২ জন সাক্ষী ছিলেন। তাদের মধ্যে ২২ জন সাক্ষ্য দিয়েছেন। 

রায়ে পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একজনকে ১০ বছরের কারাদণ্ড, চার জনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ৩৩ জন আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানান এন্তাজুল হক।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোট কেন্দ্র দখলে নিতে গেলে বাঁধা দিতে যান ইসমাইল।

এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম