ভোট কেন্দ্রের পাশে পড়েছিল ককটেল-চাপাতি

বগুড়া প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৭:৩০আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭:৩০

বগুড়া সদরের শাখারিয়ার পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে একটি ককটেল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে রবিবার (২৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা এগুলো উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়, দুপুরে পাঁচবাড়িয়া ইলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে লাল স্কচ টেপে মোড়ানো একটি ককটেল ও দুটি চাপাতি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সদস্যরা এসে জায়গাটি ঘিরে রাখেন। পরে এগুলো উদ্ধার করেন তারা।

র‍্যাব কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাশকতার জন্য ধারালো অস্ত্র ও ককটেল মজুত করেছিল। 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ভোটগ্রহণে কোনও সমস্যা হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ককটেলটি শক্তিশালী ছিল না। বিকালে এটা নিষ্ক্রিয় করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের