চাচার চেয়ে ৭ গুণ বেশি ভোট পেয়ে মেয়র হলেন টুকুপুত্র

পাবনা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২২:০৯

পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসিফ শামস রঞ্জন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকুর ছেলে।

রবিবার (২৮ নভেম্বর) রাতে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসিফ শামস রঞ্জন পেয়েছেন ২১ হাজার ৮৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র আব্দুল বাতেন নারিকেল গাছ প্রতীকে তিন হাজার ৬৬০ ভোট পেয়েছেন। পরাজিত আব্দুল বাতেন সংসদ সদস্য শামসুল হক টুকুর ভাই। আসিফ শামস রঞ্জনের আপন চাচা। বাতেনকে ১৮ হাজার ২২৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন ভাতিজা আসিফ শামস।

এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এএইচএম ফজলুর রহমান মাসুদ রেল ইঞ্জিন প্রতীকে তিন হাজার ৪৭৯, স্বতন্ত্র প্রার্থী কে এম আব্দুল্লাহ জগ প্রতীকে ৮১৭ ভোট এবং শামসুল হক টুকুর ভাতিজি এসএম সাদিয়া আলম মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ২২৫ ভোট।

এদিকে বেড়া পৌরসভার নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। ভোটের প্রচার চলাকালে নানা অপ্রীতিকর ঘটনার কারণে এই নির্বাচনের দিকে নজর ছিল সবার। তবে স্বতন্ত্র প্রার্থীদের এজেন্ট বের করে দেওয়া, প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করাসহ নানা অনিয়মের অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থীদের।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘কোনও অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা সবাই আন্তরিকভাবে সচেষ্ট ছিলাম।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের