ভিডিও ভাইরাল: উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতারের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২১, ১৪:০৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৩

নাচোল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবং চেয়ারম্যানের পদ থেকে আজীবন বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হওয়ার পর বিক্ষুব্ধরা এ মানববন্ধন করেন। শনিবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে নাচোল পৌর ও উপজেলা আওয়ামী লীগ।

এ সময় একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয়– নাচোল পৌর ও উপজেলা যুবলীগ, তরুণ সংঘ, নাচোল সরকারি কলেজ ছাত্রলীগ, সাধারণ জনগণ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন নাচোল ও উপজেলা শাখা।

মানববন্ধনে বক্তারা আব্দুল কাদেরকে মাদক সম্রাট, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গডফাদার অভিহিত করে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাকে উপজেলা চেয়ারম্যান ও দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবি করেন তারা। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। 

এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলেন, ‘চেয়ারম্যানের অনৈতিক এ কর্মকাণ্ডে উপজেলা আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তার এ ধরনের ঘৃণ্য অপরাধের কারণে বর্তমান ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটারদের কাছে লজ্জায় যেতে পারছেন না নেতাকর্মীরা।’ 

সাবেক জেলা সহ-সভাপতি একরামুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজাহার আলী, আদিবাসী নেত্রী রঞ্জনা বর্মণ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাচোল উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বুলেট প্রমুখ। 

আরও খবর: ভিডিও ভাইরাল, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে এজাহার

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের