সিংড়ায় চেয়ারম্যান প্রার্থীকে হত্যাচেষ্টা, অস্ত্রসহ গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ২৩:১০

নাটোরের সিংড়া উপজেলায় অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাঐল হাজিপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- শামসুল ইসলাম ও বাবলু। 

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মইনুল হক চুন্নুর হত্যার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। তারা চুন্নুর ভাই ফনু হত্যা মামলার আসামি।

চুন্নুর ভাতিজা আসাদুজ্জামান বলেন, হাজিপাড়া মোড়ে নির্বাচনি পথসভার সময় শামসুল ইসলাম ও বাবলুসহ কয়েকজন সন্ত্রাসী চুন্নুকে লক্ষ্য করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় উপস্থিত জনতা তাদেরকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী জানান, আটককৃতদের কাছ থেকে একটি রিভলভার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম