কোচিংয়ে ছাত্রীদের যৌন হয়রানি, কলেজ শিক্ষক কারাগারে 

রাজশাহী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ২১:০২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ২১:০২

দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে রাজশাহীতে এক কলেজ শিক্ষককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) সকালে ওই শিক্ষককে যৌন হয়রানির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে, শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের মহিষবাথান এলাকায় ‘নাজিম প্রাইভেট সেন্টার’ থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষকের নাম আহাদুজ্জামান নাজিম (৩৭)। তিনি রাজশাহী নগরীর ভাটাপাড়া এলাকার বাসিন্দা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের শিক্ষক সে। নগরীর মহিষবাথান এলাকায় নাজিমের ‘নাজিম প্রাইভেট সেন্টার’ নামের একটি কোচিং সেন্টার রয়েছে তার। রাজাবাড়িহাট ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক হলেও কোচিংয়ে ইংরেজি পড়াতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে কোচিংয়ে দুই ছাত্রীকে যৌন হয়রানি করে নাজিম। ওই দুই ছাত্রীকে কৌশলে মোটরসাইকেলে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টাও চালায়। তবে তারা সঙ্গে না গিয়ে কৌশলে বাড়ি চলে যান। এরপর কোচিংয়ে আসা বন্ধ করে দেন। ওই দুই ছাত্রীর অভিভাবকসহ অন্য অভিভাবকেরা শনিবার সন্ধ্যায় কোচিং সেন্টারটি ঘেরাও করে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে নাজিমকে থানায় নিয়ে আসে। এ নিয়ে রাতেই এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে শিক্ষক নাজিমের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষকের মাধ্যমে আগেও বহু শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়েছে। তবে তারা ভয়ে কিছু বলেনি।

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘মার্কেটিংয়ের শিক্ষক হয়েও কোচিংয়ে ইংরেজি পড়াতেন। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তার কাছে ইংরেজি পড়তো। শনিবার অভিভাবকরা ঘেরাও করলে পুলিশ সেখানে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে রাতে এক অভিভাবকের মামলা করলে রবিবার সকালে নাজিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের