হাতির পিঠে চড়ে ইউপি সদস্যের বিজয় মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২০:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২০:০২

ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচিত হওয়ার আনন্দে হাতির পিঠে চড়ে ব্যান্ড বাজিয়ে এলাকায় বিজয় মিছিল করেছেন ইব্রাহিম হোসেন মৃধা নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে তিনি এভাবে বিজয় মিছিল করেন।

ইব্রাহিম হোসেন মৃধা ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড (হামকুড়িয়া) থেকে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী হয়েছেন। তিনি একই গ্রামের মজু হাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ১৭১৩ ভোট পেয়ে বিজয়ী হন ইব্রাহিম। এরপর বৃহস্পতিবার সকালে তিনি ভাড়া করা হাতির পিঠে চড়ে ব্যান্ড পার্টিসহ ভোটার ও সমর্থকদের নিয়ে এই বিজয় মিছিল বের করেন। এ সময় তার সমর্থক ও শিশু-কিশোররা নেচে-গেয়ে এলাকা মাতান।

এ বিষয়ে ইব্রাহিম বলেন, ‘বিজয় সব সময়ই আনন্দের। আর সেটা যদি হয় জনগণের ভোটে নির্বাচনের জয় তাহলে সেটা আরও বেশি আনন্দের। আসলে সবার আনন্দের কথা চিন্তা করে ও অনেকটা শখের বশেই এমন আয়োজন।’

উল্লেখ্য, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে এই ওয়ার্ডে ১৭১৩ ভোট পেয়ে ইব্রাহিম নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ার হোসেন ফুটবল প্রতীকে পান ৯২৬ ভোট।

/এমএএ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের