ইসির নিয়মের বাইরে কোনও কাজ করি না: মাহবুব তালুকদার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২২, ২২:৫৫আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:৫৫

নির্বাচন কমিশনের নিয়মের বাইরে কোনও কাজ করেন না বলে জানিয়েছেন ইসি কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেছেন, ‘আমরা চাই দেশের প্রত্যেকটি ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এ লক্ষ্যে আমি প্রথম থেকে কাজ করছি।’

সোমবার (১০ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘দেশের অন্য বিভাগের তুলনায় রাজশাহী বিভাগে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভালো হয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জে নির্বাচন ভালো হয়েছে। এখানে হতাহতের তেমন অভিযোগ পাওয়া যায়নি। কোথাও কোনও অভিযোগ থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

এ সময় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ