প্রবাসীদের পাশাপাশি পুলিশ-আনসারদের জন্য প্রক্সি পদ্ধতিতে ভোট চায় লেবার পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১৩

বাংলাদেশের লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে প্রক্সি ভোট কিছুটা সহজবোধ্য। তাই প্রবাসীদের পাশাপাশি পুলিশ প্রশাসন ও আনসার সদস্যদেরও এ পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারণ দায়িত্বের কারণে তারাও ভোটাধিকার থেকে বঞ্চিত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল পৌনে ৩টায় নির্বাচন কমিশন অডিটোরিয়ামে ‘সেমিনার অন ডেভেলপমেন্ট অব ভোটিং ফর ডায়াস্পোরা বাংলাদেশিস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল পৌনে ১০টায় সেমিনার উদ্বোধন করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

সেমিনারে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক ও নির্বাচন কমিশনারসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ডা. ইরান বলেন, আমাদের দেশে পোস্টাল ভোটিং থাকলেও তা কার্যকর নয়। আর অনলাইন পদ্ধতিও বিতর্কিত। অনেকের কাছে সহজবোধ্য নয়। তাই  প্রক্সি ভোটিং কার্যকর হলে প্রবাসীদের জন্য ভালো হবে।

তিনি বলেন, আমরা চাই, সীমিত পরিসরে হলেও অন্তত তাদের ভোটাধিকার প্রক্রিয়া শুরু হোক।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী