অফিস মিটিংয়ে যাওয়ার পথে ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়া প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২২, ১৭:২০আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:২০

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী-ঢেকরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিরাজুল ইসলাম পাবনার বেড়া উপজেলার খাকছারা গ্রামের মতিবর রহমানের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক নওগাঁর রাণীনগর জোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। 

দুপুরে তিনি এক সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে নওগাঁয় ব্যাংকের মিটিংয়ে যাচ্ছিলেন। তারা আদমদীঘি উপজেলার ছাতনী ঢেকরা মোড়ে পৌঁছলে সামনে থেকে আসা পাথরবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-১৩৭৭) ধাক্কা দেয়। এতে দুজন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিরাজুলের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার সহকর্মী সামান্য আহত হন। স্থানীয়রা মিরাজুলকে উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালের দিকে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে মারা যান।

আদমদীঘি থানার এসআই কাওসার জানান, চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে গেছেন। ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। চালককে শনাক্তের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী