ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২১

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাঘহাছলা এলাকার ঈশ্বরদী-পাবনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজশাহীগামী পাবনা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মুলাডুলি রেললাইন অতিক্রমের সময় অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখান দিয়ে ট্রেন চলাচল করলেও কোনও ক্রসিং দেওয়া হয়নি। ফলে অসাবধানতাবশত চলাচল করতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হন। এর আগেও একাধিকবার এখানেই ট্রেনে কাটা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ওসি গোপাল কুমার কর্মকার জানান, স্থানীয়দের মাধ‍্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। দুপুর আড়াইটা পর্যন্ত মৃতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের