অবশেষে রাবির হল থেকে পুলিশ প্রত্যাহার

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে সাময়িকভাবে পুলিশ প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তারা ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে অস্থায়ী পুলিশ বক্সে করে অবস্থান করবে।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব জায়গায় পুলিশ অবস্থান করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের যে পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সেই পয়েন্টগুলাতে অস্থায়ী পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে।

সম্প্রতি ক্যাম্পাসে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পাসে মাদকের সরবরাহ বেড়েছে। যার সঙ্গে বহিরাগতরা জড়িত থাকার প্রমাণ মিলেছে। বহিরাগতদের অবাধে প্রবেশ ও মাদক গ্রহণকালে আটক করা হয়েছে। ফলে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ছাত্রদের ১১টি আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মোতায়েন ছিল।

/এমপি/এএম/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম