ফোন করলেই মিলবে প্রবাসী সহায়তা সেলের সেবা

রাজশাহী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২২

প্রবাসীদের পরিবারকে আইনগত সমস্যার সমাধান দিতে রাজশাহীতে পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’ কাজ শুরু করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের সমস্যার সমাধানে কাজ করছে রাজশাহী জেলা পুলিশ। প্রবাসীর পরিবারের সদস্য ও স্বজনদের সহায়তা দিতে জেলা পুলিশের ‘প্রবাসী সহায়তা সেল’কাজ শুরু করেছে। 

বিদেশে অবস্থানরত জেলার যে কোনও ব্যক্তি বা রাজশাহীতে অবস্থানরত প্রবাসী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ‘প্রবাসী সহায়তা সেল’-এর মোবাইল নম্বর ০১৩২০-১২৩৪৯৮ বা টেলিফোন নম্বর-০২৫৮৮৮৫৪৯৭৩ এ ফোন করে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এছাড়া ০১৩২০-১২৩৪৯৮ নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে অপরাধ সংক্রান্ত যেকোনও অভিযোগ জানানো যাবে। 

সেলের সার্বিক কাজের নির্দেশনা দিচ্ছেন রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন। এছাড়া সেলের ফোকাল পরাসন হিসেবে কাজ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মো. আশরাফুল আলম। একজন পুলিশ পরিদর্শক, একজন এসআই ও তিন জন কনস্টেবলের সমন্বয়ে জেলা পুলিশের এ সহায়তা সেল কাজ করছে।

/আরকে/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে