পাবনা জেলা জামায়াতের আমিরসহ ৫ নেতা আটক

পাবনা প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২১:০৭

সরকারবিরোধী নাশকতামূলক বৈঠক চালানোর অভিযোগে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলসহ পাঁচ শীর্ষনেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে শহরের বাস টার্মিনাল এলাকার দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

আটক অন্য চার জন হলেন– জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতারা গোপন বৈঠক করছেন– এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।‌ ওই বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। এ সময় সরকারবিরোধী লিফলেট, বইসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিবির ওসি।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হোসাইন বলেন, ‘এটি কোনও দলীয় বৈঠক নয়, দারুল আমান ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের বৈঠক চলছিল। সে সময় ট্রাস্টের কেন্দ্রীয় মসজিদের খতিবসহ পাঁচ জনকে অন্যায়ভাবে পুলিশ আটক করে নিয়ে গেছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের