‘বন্ধুদের’ ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৩

বগুড়ার গাবতলীতে বিরোধের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন (২০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাতে মারা যান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নাজিম উদ্দিন বগুড়ার গাবতলী উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় তরফসরতাজ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কয়েকদিন আগে দাঁড়াইল বাজারে ক্রিকেট খেলা দেখা নিয়ে বন্ধুদের সঙ্গে তার হাতাহাতি হয়। বুধবার সন্ধ্যার পর নাজিম দাঁড়াইল বাজারে যান। এ সময় তাকে একা পেয়ে বন্ধুরা তার শরীরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা
যান।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই শামীম হোসেন জানান, নিহত নাজিমের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ক্রিকেট খেলা দেখা নিয়ে নয়; করোনা টিকা দেওয়া নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে। ঘাতকদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের