নাটোর ছাত্রলীগের সভাপতি আজিজ, সম্পাদক শাহিন

নাটোর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৬

আগের কমিটি বিলুপ্ত ঘোষণার সাত মাসের মধ্যেই নাটোর জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

নতুন কমিটিতে জেলা ছাত্র সভাপতির দায়িত্ব পেয়েছেন ফরহাদ বিন আজিজ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম শাহিন।

এছাড়া নতুন কমিটিতে ২০ জনকে সহ-সভাপতি, পাঁচ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাঁচ জনকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে গত ৩০ জুলাই জেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

নতুন কমিটিতে দায়িত্ব পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক প্রতিক্রিয়ায় বলেন, আগামী এক বছরের জন্য অনুমোদিত নাটোর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ফরহাদ বিন আজিজ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিনসহ কমিটির নির্বাচিত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের নেতৃত্বে আগামী দিনে নাটোর জেলা ছাত্রলীগ সুশৃঙ্খল, সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন হবে।

/এমপি/এএম/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী