কাগজপত্র সংশোধনের জন্য ডেকে ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অধ্যক্ষ গ্রেফতার

নাটোর প্রতিনিধি
১০ মার্চ ২০২২, ১৬:৫৪আপডেট : ১০ মার্চ ২০২২, ১৭:৩৬

নাটোরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৯ মার্চ) দিবাগত রাতে লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম হজরত আলী (৬০)। সে বড়াইগ্রাম উপজেলার দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ মার্চ ভুক্তভোগী ছাত্রীর মা বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় বড়াইগ্রাম দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত আলী একই মাদ্রাসার সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে কাগজপত্রের ভুল সংশোধনের জন্য মাদ্রাসায় ডাকে। মাদ্রাসায় গেলে তাদের নিজ অফিস কক্ষে ডেকে এক ছাত্রীকে ১০০ টাকা দিয়ে দোকানে পাঠায় এবং দরজা বন্ধ করে অপর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ওই ছাত্রী চিৎকার শুরু করলে তিন ছেলে জানালা দিয়ে দেখে ফেলে। তখন অধ্যক্ষ ভুক্তভোগীকে ছেড়ে দেয়। এরপর ভুক্তভোগীর মা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেন।

তিনি জানান, এরপর থেকে অভিযুক্ত পলাতক ছিল। র‌্যাব তাকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। গত রাতে লালপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যক্ষ আলী ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে।’

/এফআর/আরকে/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের