রাজশাহীতে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ১৪ জন

রাজশাহী প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ২১:৩৩আপডেট : ১৩ মার্চ ২০২২, ২১:৩৩

রাজশাহীতে এইচএসসির পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সাত জন শিক্ষার্থী পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। রবিবার (১৩ মার্চ) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে রাজশাহী শিক্ষা বোর্ড।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তিন হাজার ৮৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৪ জনের নম্বর পরিবর্তিত হয়েছে।

এর আগে ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের অধীনে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন পরীক্ষায় অংশ নেন। পাস করেছিলেন এক লাখ ৪৩ হাজার ৪৮৯ জন। পুনর্নিরীক্ষার পর পাস করা শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৩ হাজার ৫২৩ জনে।

জিপিএ-৫ পেয়েছিলেন ৩২ হাজার ৮০০ জন। এর মধ্যে ১৪ হাজার ৪০০ ছাত্র এবং ১৮ হাজার ৪০০ ছাত্রী। এছাড়া ফলাফল পুনর্নিরীক্ষার পর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮১৪ জনে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি