‘স্কুলড্রেস নিয়ে শাসন করেছি, হিজাবের বিষয়ে কিছু বলিনি’

নওগাঁ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ১৬:৫৭ আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২১:২৩

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের হিজাব পরে আসায় নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক আমোদিনী পাল। শুক্রবার (৮ এপ্রিল) ওই শিক্ষিকার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। এতে তিনি দাবি করেন, স্কুলড্রেস পরে না আসায় শিক্ষার্থীদের শাসন করা হয়েছে। বিষয়টি নিয়ে এখন ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন তিনি। 

ভিডিও বার্তায় আমোদিনী পাল বলেন, ‘আমি অনলাইনে প্রতিবাদ জানাচ্ছি যে, গত ৬/৪/২০২২ রাতে হিজাব পরে বিদ্যালয়ে যাওয়ায় ছাত্রীদের বেধড়ক মারধর করা হয়েছে, শামীম আহমেদ জয় নামের ফেসবুক আইডি থেকে এমন একটা পোস্ট দেওয়া হয়। পরে বিভিন্নজন ফেসবুক পোস্টটি ছড়িয়ে দেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যাচার। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয়-প্রতিপন্ন করার জন্য চেষ্টা করা হচ্ছে। আমি ২২ বছর ধরে উক্ত প্রতিষ্ঠানটি পরিবারের মতো পরিচালনা করে আসছি। গত ৬/৪/২০২২ শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। বারবার বলার পরেও অনেকেই স্কুলড্রেস না পরেই বিদ্যালয়ে আসে। এ সময় আমি স্কুলড্রেস নিয়ে শিক্ষার্থীদের বলি ও নামমাত্র শাসন করি।’

স্কুলড্রেস পরে না আসায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ

ভিডিও বার্তায় আমোদিনী পাল নিজেকে স্কুলের গ্রুপিং কোন্দল ও অপরাজনীতির শিকার বলে দাবি করেন। তিনি বলেন, ‘১০ বছর ধরে স্কুলে বিভিন্ন সমস্যা ছিল। এসবের সুযোগে বিভ্ন্নি গ্রুপ সৃষ্টি হয়। এদিকে প্রধান শিক্ষকের চাকরির বয়স শেষ। এ অবস্থায় বিভিন্ন মহল নিজ স্বার্থ উদ্ধারে অপপ্রচার করছে। আমার বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। কমিটি ও প্রতিষ্ঠানের সমস্যা আড়ালে আমাকে বিনাদোষে অপরাধী করার চেষ্টা চলছে। আমি হিজাব বা ধর্মীয় বিষয়ে কোনও কথা বলিনি। ওই রাতে অপপ্রচারকারীর কাছে বিষয়টি প্রমাণের জন্য কয়েকজন গেলে, তারা কোনও কথা বলেনি। কিন্তু পরে রাত ১১-১২টার মধ্যে ঠিকই পোস্টটি ডিলিট করা হয়।’

বিষয়টি নিয়ে সৃষ্ট সমস্যার জন্য এলাকাবাসী, শিক্ষার্থী, সহকর্মীসহ সবার প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি। 

এদিকে আমোদিনী পালের নির্দেশে সহকারী শিক্ষক বদিউল আলমও শিক্ষার্থীদের মারধর করেন বলে অভিযোগ রয়েছে। তবে তিনি বলেন, শিক্ষিকা আমোদিনী পাল শিক্ষার্থীদের মারধর করতে আমাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমি কাউকে মারধর করিনি।

এদিকে স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, বুধবার (০৬ এপ্রিল) বিদ্যালয়ে হিজাব পরে আসায় ছাত্রীদের মারধর করা হয়েছে। এজন্য তারা ক্ষুব্ধ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিভাবকরা শিক্ষকের বিরুদ্ধে বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
স্কুলে মোবাইল নিষিদ্ধের দাবি উঠছে বিশ্বজুড়ে, বাংলাদেশে কী করবে?
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম