স্কুলড্রেস পরে না আসায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২২, ০১:২৫ আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ২০:০৪

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ে স্কুলড্রেস পরে না আসায় ১৮ ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সহকারী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৭ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (০৬ এপ্রিল) জাতীয় সংগীত চলাকালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা আমোদিনী পাল স্কুলড্রেস পরে না আসায় ছাত্রীদের অপমান ও মারধর এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর আগে ছাত্রীদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলেছিলেন তিনি। এরপরও স্কুলড্রেস পরে না আসায় ১৮ জন ছাত্রীকে মারধর করেন। এ সময় তার নির্দেশে বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউল আলম অষ্টম শ্রেণির তিন ছাত্রীকে মারধর করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধরণী কান্ত বর্মণ বিষয়টি স্বীকার করে বলেন, ওই শিক্ষিকাকে শোকজ করা হবে।

তবে স্থানীয় কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, হিজাব পরে আসায় ওসব ছাত্রীকে মারধর করা হয়েছে। এজন্য তারা ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে শিক্ষিকা আমোদিনী পাল বলেন, 'এখানে ধর্মীয় কোনও বিষয় ছিল না। স্কুলড্রেস পরে না আসায় তাদের শাসন করেছিলাম। একশ্রেণির মানুষ বিষয়টিতে ধর্মীয় রং লাগাচ্ছে। মূলত তাদের স্কুলড্রেস পরে বিদ্যালয়ে আসতে বলা হয়েছে।'

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানান, 'এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।'

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, 'স্থানীয় অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে ওই বিদ্যালয়ে হামলা চালানোর চেষ্টা করেছেন। খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। প্রধান শিক্ষক বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবেন।'

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম