নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া দাখিল মাদ্রাসা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) রাত ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই যুবকের বয়স প্রায় ২০ বছর। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছি।
নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান ওসি।








