যমুনায় গোসলে নেমে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৬:৪৭আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৪৭

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব পাশে চরবাটিয়া গ্রামে নদী লাশ উদ্ধার করে ডুবুরিরা।

মৃতরা হলো—উপজেলার সদর ইউনিয়নের চরবাটিয়া গ্রামের কৃষক মুর্শিদুল সরকারের মেয়ে নিরা আকতার (১৩) ও তার ছোট ভাই জিসান সরকার (৭)। নিরা স্থানীয় পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। জিসান ময়ুরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ে।

সারিয়াকান্দির সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর) রিপন মাহমুদ বিতান জানান, কৃষক মুর্শিদুল সরকারের দুই ছেলে ও এক মেয়ে। মেজো মেয়ে নিরা ও ছোট ছেলে জিসান দুপুরে স্কুল থেকে বাড়িতে ফেরে। দুপুর ২টার দিকে দুই ভাইবোন বাড়ির কাছে কালিতলা ঘাটের পূর্ব পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা নদীতে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা টের পেয়ে নদীতে খোঁজাখুজি শুরু করেন। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে জাল টেনে সন্ধানের চেষ্টা করেন।

পরে মঙ্গলবার সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থল কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব পাশে যমুনা নদীতে অভিযান শুরু করেন। সকাল ৭টার দিকে নিরা আকতার ও বেলা ১০টা ৪০ মিনিটে জিসানের লাশ উদ্ধার করেন তারা।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এলাকাবাসী জানান, মাঝে মাঝেই নদীতে নৌকাডুবি বা গোসলে নেমে শিশুরা চোরাবালিতে তলিয়ে যায়। আবার ভেসে ওঠে। অথচ বগুড়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেই। কেউ নদীতে ডুবে গেলে রাজশাহী থেকে ডুবুরি দল আনতে হয়। সময় নষ্ট হওয়ায় অনেকের লাশ পাওয়া যায় না। তারা অবিলম্বে বগুড়া ফায়ার সার্ভিসে ডুবুরি দল রাখতের সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী