রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২২, ২০:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২০:৫২

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলকে (৫০) কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) রাতে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। এই জামায়াত নেতার বিরুদ্ধে নাশকতার ৩৫ মামলাটি মামলা আদালতে বিচারাধীন। এজন্য দীর্ঘদিন যাবৎ তিনি পলাতক ছিলেন।

শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র মো. রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার এমাজ উদ্দিন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

আরএমপি অতিরিক্ত উপ-কমিশনার ও মুখপাত্র রফিকুল আলম জানান, শুক্রবার বিকালে এমাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ মোট ৩৫টি মামলা আদালতে বিচারাধীন আছে। এ ছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী