যমুনায় নেমে নিখোঁজ, ৪৮ ঘণ্টা পর মিললো স্কুলছাত্রের লাশ

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০২২, ১৬:৩৩আপডেট : ০৯ মে ২০২২, ১৬:৩৬

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র এস এম মুন্না আলীর (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। 

নিখোঁজের প্রায় ৪৮ ঘণ্টা পর সোমবার (৯ মে) দুপুর সোয়া ১২টায় ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল যমুনার চরবাটিয়া এলাকার ডুবোচর থেকে লাশ উদ্ধার করে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ময়েজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

মুন্না আলী বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ লেনের ‘ডাব চিকেনের’ মালিক শাহ্ মোহাম্মদ আলীর ছেলে। সে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্বজনরা জানান, গত শনিবার দুপুরে মা, বাবা ও আত্মীয়-স্বজনদের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধে বেড়াতে যায় মুন্না। তারা একটি নৌকা ভাড়া করে যমুনা নদীতে ঘুরে বেড়াচ্ছিলেন। আসরের নামাজের সময় কালিতলা গ্রোয়েনের দক্ষিণ-পূর্ব পাশে চরবাটিয়ায় ডুবোচরে গোসলে নামে মুন্না। এক পর্যায়ে সে তলিয়ে যায়। রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা নদীতে প্রায় ৩০ ঘণ্টা অভিযান চালান। সোমবার বেলা সোয়া ১২টার দিকে লাশ ভেসে উঠলে উদ্ধার করা হয়।

মুন্নান ফুফু সোনিয়া খাতুন জানান, সে সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে গভীর পানির দিকে গিয়ে বলে ‘কী মজা’, ‘বিদায়’, ‘খোদা হাফেজ’। এরপরই তলিয়ে যায়। কেউ সাঁতার না জানায় তাকে উদ্ধার করতে পারেননি।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে স্কুলছাত্রের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী