ভাতা কার্ড দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১১ মে ২০২২, ১৩:১২আপডেট : ১১ মে ২০২২, ১৩:২৫

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় এক নারীর বিরুদ্ধে অসহায়-দুস্থদের বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা কার্ড দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরত চাওয়ায় উল্টো মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা এ ব্যাপারে প্রতিকার পেতে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের টুকু তরফদারের স্ত্রী প্রভাবশালী শাহেদা বেগম দেড় বছর আগে গ্রামের বেশ কয়েকজন অসহায়কে ভাতা কার্ড করে দেওয়ার কথা বলেন। বিনিময়ে তিনি তাদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। টাকা নেওয়ার পরও ভাতা কার্ড না দেওয়ার ভুক্তভোগীরা টাকা ফেরত চান। বাড়িতে গেলে তাদের সঙ্গে অসৌজন্য আচরণ করা হয়। এছাড়া তিনি গত ১১ এপ্রিল ১৪ জনের নামে আদালতে মামলা করেছেন।

দুস্থরা টাকাগুলো ফেরত ও প্রতিকার পেতে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, ‘কার্ড দেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সম্পর্ক আছে বলে শাহেদা বেগম তার কাছে ছয় জনের ভাতা কার্ড দেওয়ার নামে ৭০ হাজার টাকা নিয়েছেন। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের বিচারে তিনি হাজির হন না। বাড়িতে টাকার জন্য গেলে উল্টো তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন।’ 

নবিতন বেগম জানান, শাহেদা তার কাছ থেকে ১২ হাজার ৬০০ টাকা, ফুলেরার কাছ থেকে নয় হাজার ৫০০ টাকা, সুরুতজানের কাছে চার হাজার টাকাসহ এলাকার বেশ কয়েকজন নারীর কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। কার্ড না দেওয়ায় তারা টাকা ফেরত চাইলে মামলা দিয়ে হয়রানি করছেন। 

ফুলেরা বেগম জানান, ভাতা কার্ড পাওয়ার আশায় তিনি সুদের ওপর টাকা নিয়ে শাহেদাকে দিয়েছেন। এখন কার্ড ও টাকা কোনোটাই পাচ্ছেন না। এতে তার সংসারে অশাস্তি দেখা দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে শাহেদা বেগম বলেন, তিনি ভাতা কার্ড দেওয়ার নামে কারও কাছে টাকা নেননি। অথচ গ্রামের কিছু লোক বাড়িতে এসে গোয়ালের গরু নিয়ে যাওয়ার হুমকি দেয়। তারা বাড়ি থেকে ইট নিয়ে গেছে। তাই তাদের বিরুদ্ধে আদালতে মামলা দেওয়া হয়েছে।

কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন জানান, তিনি কয়েক দিন আগে শপথ নিয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগটি আগের চেয়ারম্যানের সময়ের। তারপরও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, অভিযুক্ত নারী কোনও সরকারি চাকরিভুক্ত নন; তাই তাকে ধরা খুব কঠিন। এরপরও অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের