তেল মজুত করে বেশি দামে বিক্রি, প্রায় ২ লাখ টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
১২ মে ২০২২, ০৮:৫৭আপডেট : ১২ মে ২০২২, ০৮:৫৭

নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলায় অবৈধভাবে সয়াবিন তেল মজুত করে বেশি দামে বিক্রির অপরাধে ছয় দোকানিকে এক লাখ ৯৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১১ মে) বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছয়টি দোকানে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩৫৯ লিটার তেল উদ্ধার করা হয়।

নাটোর র‍্যাব অফিসের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এ তথ্য জানিয়েছেন। 

তারা জানান, বড়াইগ্রামের মৌখাড়া বাজারের মের্সাস নয়ন ডির্পাটমেন্টাল স্টোরের গুদাম থেকে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ ও এক লাখ টাকা জরিমানা, আল মামুন স্টোর থেকে ৯ লিটার সয়াবিন তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নাটোর সদরের নিচা বাজার এলাকায় অভিযান চালিয়ে কুন্ডু সাহা স্টোর থেকে ১০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৮ হাজার টাকা জরিমানা, সোনালী স্টোর থেকে ৮৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা, মের্সাস লিটন স্টোর থেকে ৫৫ লিটার সয়াবিন তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা, স্টেশন বাজারের নিউ বেঙ্গল ট্রেডার্সের গুদাম ও দোকান থেকে দুই হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সয়াবিন তেল সরকার নির্ধারিত আগের মূল্যে স্থানীয় ব্যক্তিদের মধ্যে বিক্রি করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী