থানা থেকে আদালতে নেওয়ার পথে পালালো আসামি

রাজশাহী প্রতিনিধি  
১৪ মে ২০২২, ২১:৪১আপডেট : ১৪ মে ২০২২, ২১:৪১

রাজশাহীতে আদালতে নেওয়ার পথে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়েছে এক আসামি। শুক্রবার (১৩ মে) দুপুরে চারঘাট থেকে আদালতে নেওয়া হচ্ছিলো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আল হেলাল আহমেদকে। এ সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অভিনয় করে কৌশলে এক পুলিশ সদস্যকে ফেলে পালিয়ে যায় সে।

শনিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম।

জানা গেছে, আসামি আল হেলাল আহমেদ উপজেলার আনুপমপুর গ্রামের আজাদের ছেলে। বৃহস্পতিবার (১২ মে) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে নারী ও শিশু নির্যাতন মামলার ওই আসামিকে গ্রেফতার করে চারঘাট মডেল থানা পুলিশ। পর দিন শুক্রবার দুপুরের দিকে পুলিশের গাড়ি করে চারঘাট মডেল থানা থেকে তাকে আদালতে নেওয়া হচ্ছিলো। পথিমধ্যে প্রকৃতির ডাকের মিথ্যা অভিনয় করে গাড়ি থামাতে বলে। অন্যথায় গাড়িতেই পায়খানা করে দেবে বলে জানায়। আসামির আকুতি-মিনতি দেখে শিবপুর এলাকার সিএনজি পাম্পে গাড়ি থামানো হয়। এ সময় পাম্পে শৌচাগারের কোনও ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী একটি বাসার দিকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় দুই পুলিশ সদস্য তাকে নিয়ে যাচ্ছিলো। এসময় পালিয়ে যায় সে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ওই আসামি প্রাকৃতিক ডাকের মিথ্যা অভিনয় করে কৌশলে পালিয়েছে। পুলিশ সদস্যরা মানবিক দিক বিবেচনায় গাড়ি থামিয়েছিল। কিন্তু আসামি সেটাকে সুযোগ হিসেবে নিয়েছে। ওই আসামিকে গ্রেফতারে তৎপরতা চলছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী