বিছানায় স্ত্রীর লাশ, পাশে ঝুলছিল স্বামী

রাজশাহী প্রতিনিধি
১৮ মে ২০২২, ১৭:৫২আপডেট : ১৮ মে ২০২২, ১৭:৫৬

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বন্ধ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকাল ৩টায় উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ‍পুলিশ।

নিহতরা হলেন—কাঁঠালবাড়িয়া গ্রামের সুলতান আলী (৪৫) ও তার স্ত্রী ইছনেহার বেগম (৩৮)। সুলতান পেশায় ফেরিওয়ালা। তার স্ত্রী গৃহিণী। তাদের ১৭ বছর বয়সী ছেলে ও ১০ বছর বয়সী মেয়ে রয়েছে।

কাঁঠালবাড়িয়া গ্রামের ইউপি (৯ নম্বর ওয়ার্ড) সদস্য মোসাব্বির মন্ডল জানান, মাঝে মাঝেই পরিবার নিয়ে গ্রামের বাইরে চলে যেতেন সুলতান। কিন্তু বছরখানেক আগে তিনি গ্রামে এসে স্থায়ী হন। বুধবার দুপুরের দিকে ছেলেমেয়েরা বাড়ির বাইরে ছিল। ওই সময় সুলতান ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। ৩টার দিকে স্বজনরা ঘরে সুলতানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় ইছনেহারের লাশ দেখেন। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে তিনিই প্রথমে ঘটনাটি চেয়ারম্যান আকতার আলীকে জানান।

ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান আকতার আলী জানান, খবর পাওয়ার পর তিনি বিষয়টি থানার ওসিকে জানান। পরে ওসি ঘটনাস্থলে আসেন। অভাবের তাড়নায় এই দম্পতি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ধারণা করা হচ্ছে, একজন বিষপানে এবং অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুঠিয়ার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ‘সিআইডির ক্রাইমসিন টিম এসেছে। তারা আলামত নেওয়ার পর লাশ উদ্ধার করা হবে। বিষয়পি খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী