অটোচালককে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৭:২২আপডেট : ২৩ মে ২০২২, ১৭:২২

পাবনার ঈশ্বরদীর অটোরিকশাচালক মিঠুন হত্যা মামলায় জবা খাতুন নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (২৩ মে) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ আগস্ট ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকা থেকে অটোরিকশাচালক মিঠুনকে (২৮) বাড়ি থেকে ডেকে নেয় জবা ও তার স্বামী সাগর। ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর রাতে সুগারক্রপ গবেষণা কেন্দ্রের পাশে নির্জন এলাকায় জবার সহযোগিতায় দা দিয়ে মিঠুনকে কুপিয়ে হত্যা করে সাগর। পরে তারা মরদেহ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। ঘটনার আট দিন পরে মিঠুনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়েরের পর পুলিশের তদন্তে এ হত্যায় জবা ও সাগরের সম্পৃক্ততা প্রমাণিত হয়। পরে ১৬৪ ধারায় স্বীকোরোক্তিমূলক জবানবন্দিতে তারা জানায়, জবাকে উত্ত্যক্ত করায় পরিকল্পিতভাবে মিঠুনকে হত্যা করেছে তারা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মামলার শুনানি ও যুক্তিতর্কে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি জবাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি জবা আদালতে উপস্থিত ছিল। অপর আসামি সাগর জেল হাজতে মারা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম