বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ভাইয়ের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২২, ১৭:১২আপডেট : ২৪ মে ২০২২, ১৭:১২

বগুড়ার আদমদীঘিতে ইসমাইল হোসেন রানার (২৮) মারা গেছেন। তুচ্ছ ঘটনায় বড় ভাই কোরবান হোসেনের ঈদনের লাঠির আঘাতে আহত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, সোমবার (২৪ মে) গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়।

পুলিশ ও স্বজনরা জানান, ইসমাইল হোসেন রানা বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কদমা গ্রামের আবদুল খালেকের ছেলে। গত রবিবার দুপুরে গ্রামের পৈতৃক পুকুর থেকে শ্যাওলা ওঠানো নিয়ে তার সঙ্গে বড় ভাই কোরবান হোসেন ঈদনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ঈদন ক্ষিপ্ত হয়ে ধান শুকানোর লাঠি দিয়ে রানার মাথায় আঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত রানাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে রানা মারা যান। সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আদমদীঘি থানার ওসি জানান, এর আগেও রানা দুবার স্ট্রোক করেছিলেন। তাই লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে নাকি স্ট্রোকে মারা গেছেন তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। মামলা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম