ছাগল ঘাস খাওয়ায় বাড়িতে গিয়ে মালিককে হত্যা

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০২২, ২২:৩৫আপডেট : ৩১ মে ২০২২, ২২:৩৫

বগুড়ার শাজাহানপুরে ছাগল ঘাস খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবু হানিফ (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা গ্রামে এ ঘটনা ঘটে।

এতে নিহতের ছেলে জাকিরুল ইসলাম (২০) গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আবু হানিফ শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা গ্রামের খোকা প্রামানিকের ছেলে। হানিফের বাড়ির পাশে একটি জমিতে ঘাস চাষ করেছেন চাঁচাইতারা খালপাড়ার আবুল কাশেম মোল্লার ছেলে মজনু মিয়া (৩৬)। মঙ্গলবার বিকালে হানিফের ছাগল ওই জমিতে গিয়ে ঘাস খায়।

এ নিয়ে সন্ধ্যার দিকে মজনু ও তার পরিবারের সদস্যরা হানিফের বাড়িতে গিয়ে বাকবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে বাবা-ছেলেকে আঘাত করেন। স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। স্বজনরা দুজনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আবু হানিফকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জাকিরুলের ইসলামের অবস্থাও আশঙ্কাজনক।

শাজাহানপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, হত্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের