সাবেক স্ত্রীকে বিয়ে করায় জামিনে বেরিয়ে বন্ধুকে খুন

নাটোর প্রতিনিধি
০১ জুন ২০২২, ১৬:৫৩আপডেট : ০১ জুন ২০২২, ২০:২৭

বন্ধু মামলায় কারাগারে। এ সুযোগে তার সাবেক স্ত্রীকে বিয়ে করেন আরেক বন্ধু। এর জের ধরে কারাগারে থাকা বন্ধু জামিনে বেরিয়ে অপর বন্ধুকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১ জুন) নাটোর সদর উপজেলার চকবৈদ্যনাথ এলাকায় এ ঘটনা ঘটেছে। সদর থানার ওসি নাছিম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকাণ্ডের শিকার রাকিব হোসেন (২৫) চকবৈদ্যনাথ এলাকার জালাল হোসেনের ছেলে। 

ওসি নাছিম আহম্মেদ বলেন, খুনের শিকার ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। একইসঙ্গে চলাচল করতো তারা। অভিযুক্ত রাসেল হোসেন সম্প্রতি একটি মামলায় কারাগারে যান। এ সময় তার স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাকিবের। পরে কারাগারে থাকা রাসেলকে তালাক দেয় তার স্ত্রী। এরপর রাকিবের সঙ্গে ঘর বাঁধেন তিনি। 

ওসি নাছিম আহম্মেদ আরও বলেন, মঙ্গলবার (৩১ মে) জামিনে মুক্ত হন রাসেল। বুধবার দুপুর ১২টার দিকে রাকিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি। স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকে অভিযানও চলছে বলে দাবি করেন তিনি।  

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের