তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২২, ২২:৩০আপডেট : ০৩ জুন ২০২২, ২২:৩০

সিরাজগঞ্জের তাড়াশে এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে ভুক্তভোগীর সাবেক স্বামীকে। এই ঘটনায় সাবেক স্বামীর দুলাভাইকে শুক্রবার (৩ জুন) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদরের একটি গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতার আসামির নাম সাইদুল ইসলাম। সে উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের মাগুরা গ্রামের মৃত ফুলজার হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম বাচ্চু বলেন, দুই বছর আগে পারিবারিক সম্মতিতে ওই গ্রামের আজিজুল হক নামের একজনের সঙ্গে ওই তরুণী বিয়ে হয়। তিন মাস আগে তাদের বিচ্ছেদ হয়। ওই সময় সালিশে আড়াই লাখ টাকা জরিমানাও দেয় স্বামীর পরিবার। এ অবস্থায় তাকে আবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম মামলার এজাহারের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার রাতে ওই তরুণী পাশের বাড়ি পানি আনতে যাওয়ার সময় সাবেক স্বামী আজিজুল হকসহ তিন জন তাকে তুলে নিয়ে যায়। এরপর তারা তাকে আবাদি জমিতে ফসল পাহারা দেওয়ার একটি ঝুপড়ি ঘরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা রাতেই তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

ওসি আরও বলেন, সংবাদ পেয়ে শুক্রবার সকালে ওই তরুণীকে উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে অভিযান চালিয়ে তরুণীর সাবেক স্বামীর দুলাভাই সাইদুলকে গ্রেফতারের পর থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। এ ঘটনায় বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ছাড়াও তদন্তে ঘটনার প্রকৃত সত্যতা উদঘাটন করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের