রাতে বাড়ি ফেরেননি, সকালে রাস্তায় পড়েছিল ইমামের লাশ

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১২:৪৯আপডেট : ০৮ জুন ২০২২, ১২:৪৯

জয়পুরহাটের কালাই উপজেলায় মহসিন আলী (৩০) নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ ‍উঠেছে। 

বুধবার (৮ জুন) সকালে উপজেলার করিমপুর-ইটাখোলা সড়কের করিমপুর এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

মহসিন আলী উপজেলার বেলগাড়ীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (৭ জুন) আসরের নামাজের আগে বাড়ি থেকে বের হন মহসিন। এরপর একটি এনজিও কার্যালয়ে যান। রাতে আর বাড়ি ফেরেননি। আজ সকালে করিমপুর-ইটাখোলা সড়কের করিমপুর নামক স্থানে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, মহসিন আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। কারা কেন তাকে হত্যা করলো, তা উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি