বজ্রাঘাতে দুই গ্রামে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৬:৫২আপডেট : ০৯ জুন ২০২২, ১৬:৫২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে উপজেলার চককীর্তি ইউনিয়নের আখিরা ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আখিরা গ্রামের জয়নাল আলীর ছেলে খাইরুল ইসলাম (৫০), একই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের ইরফান আলীর স্ত্রী সেমী আরা বেগম (৪২)।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, ‘সকালে বৃষ্টির সময় ব্জ্রাঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। বৃষ্টির সময় খাইরুল, মেরিনা ও সেমী আরা নিজ নিজ বাড়ির পাশের আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রাঘাতে তারা মারা যায়।’

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
বৃষ্টির মধ্যে নামলেন নদে, বজ্রাঘাতে মৃত্যু
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম