ধর্ষণের ১৩ বছর পর পলাতক আসামির যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৭:০৯আপডেট : ০৯ জুন ২০২২, ১৭:০৯

বগুড়ার ধুনটে নারীককে ধর্ষণের মামলায় দুলু প্রামানিক (৫২) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে রায় দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আসামি দুলু প্রামানিক আদালতে উপস্থিত ছিল না। সে পলাতক রয়েছে।

আদালত ও মামলার এজাহার সূত্র জানায়, সাজাপ্রাপ্ত দুলু প্রামানিক বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক হোসেন প্রামানিকের ছেলে। ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী দুলুর বিরুদ্ধে মামলা করেন। আসামিকে গ্রেফতারও করা হয়েছিল। তবে জামিনে ছাড়া পেয়ে আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই বুলবুল ইসলাম তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ ১৩ বছর পর আদালত রায় ঘোষণা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আশেকুর রহমান সুজন জানান, আমিকে গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর হবে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান